গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অষ্টগ্রাম উপজেলা সদরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথমে কেক কাটা শেষে একটি র্যালি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মৎস্য দলের সাধারণ সম্পাদক আমজাদ আহমেদ তান্না ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমাছসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
বক্তারা বলেন, জাসাস মুক্ত সাংস্কৃতিক চর্চা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত থাকবে।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।