1. admin@haortimes24.com : admin :
কটিয়াদীতে জমি দখলের অভিযোগে যৌথবাহিনীর হাতে ৫ জন গ্রেফতার - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

কটিয়াদীতে জমি দখলের অভিযোগে যৌথবাহিনীর হাতে ৫ জন গ্রেফতার

  • প্রকাশ কাল রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার পঠিত হয়েছে

কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি দখলের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে সালাহ উদ্দিন সেলু, সালাহ উদ্দিন সেলুর ছেলে মোঃ মুর্শিদ মিয়া, জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত আঃ মোতালিবের ছেলে লুৎফুর রহমান মেনু, কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লার মৃত আঃ ছাত্তারের ছেলে আজাদুল কবির বিপুল এবং মৃত আঃ রহিমের ছেলে জাকির হোসেন।

গ্রেফতারকৃতদেরকে আজ রবিবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। যৌথবাহিনী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯ টার সময় উল্লেখিত আসামীরা উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্য চারিপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে মোঃ আসাদ মিয়ার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করার জন্য সিমেন্টের পিলারসহ জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে। পরে মোঃ আসাদ মিয়া এ ঘটনার বিষয়ে যৌথ বাহিনীর নিকট অভিযোগ করিলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনী কার্যক্রমের জন্য কটিয়াদী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জমি দখল করার অভিযোগে যৌথবাহিনী এদেরকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মোঃ আসাদ মিয়া বাদী হয়ে মামলা দিয়েছেন। আটককৃদের আজ রবিবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST