1. admin@haortimes24.com : admin :
কটিয়াদীতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

কটিয়াদীতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার পঠিত হয়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে সারাদেশে প্রায় এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে এই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কটিয়াদী উপজেলার ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক।

স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মাইনুল হক মেনু, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ঝর্না বেগম, সদস্য মতিউর রহমান, আবু বাক্কার ছিদ্দিক বাচ্চু, উসমান গনি সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিকসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মচারী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক বলেন, সারা দেশে এক কোটি পরিবার টিসিবির পরিবার কার্ডের আওতায় রয়েছে। নিম্ন আয়ের পরিবারের কাছে পণ্য বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির)। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া আরও সহজ ও নিশ্চিত হবে। চেয়রম্যান আরও বলেন, স্মার্ট কার্ড বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে, আগের কার্ড পরিবর্তন করে নতুন স্মার্ট কার্ড নিতে হবে। যাঁরা স্মার্ট কার্ড পাবেন, তাঁরা স্মার্ট কার্ডে পণ্য নেবেন। আগে খোলাবাজারে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হত। তখন এসব পণ্য বিক্রিতে বিভিন্ন অনিয়মের কথা শোনা যেতো। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির ফলে দূর্নীতি ও অনিয়ম কমে আসবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST