1. admin@haortimes24.com : admin :
কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিন'র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটলেন সোহরাব উদ্দিন এমপি - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটলেন সোহরাব উদ্দিন এমপি

  • প্রকাশ কাল রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীশ দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই শিশুকে নিয়ে পত্রিকাটির ১৫ বছরে পদার্পনের কেক কাটেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।

কেক কাটার আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবুল কাশেম, জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমী ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ. কে. নাছিম খান।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এমরান আলী ভূঁইয়া, ঈশাখাঁ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক বদরুল হুদা সোহেল, বিশিষ্ট ছড়াকার হারুন আল রশিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন, কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সভাপতি আলমগীর কবীর, বিডি চ্যানেল টুয়েন্টিফোর এর সম্পাদক আহমাদ ফরিদ, জিটিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী, একাত্তর টিভি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আবু তাহের, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির আহ্বায়ক রেজাউল হাবিব রেজা প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তৌফিকুল হাসান সাগর, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করে নাগরিক টিভি ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST