1. admin@haortimes24.com : admin :
"কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)" মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম - হাওর টাইমস ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান মিটামইনে মেয়ের প্রেম ঘটিত কারণে বাবাকে পিটিয়ে হত্যা
শিরোনাম

“কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম

  • প্রকাশ কাল রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পঠিত হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৭ কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসিন খন্দকার এর কার্যালয়ে গিয়ে তার হাতে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন শরীফুল আলম।

এসময় তার সাথে ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম।

মনোনয়নপত্র দাখিল শেষে মো. শরীফুল আলম বলেন, “এই আসনে জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অনেক পুরনো। উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আশা করি, নির্বাচন কমিশন সকল প্রার্থীকে সমান সুযোগ দেবেন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।”

তিনি আরও বলেন, এলাকার নদীভাঙন, বেকারত্ব, কৃষি সংকটসহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত সমস্যা সমাধানে তিনি একটি পরিকল্পিত উন্নয়ন রোডম্যাপ নিয়ে কাজ করতে চান। তিনি স্থানীয় জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা করেন।

এর আগে তিনি পৌর এলাকার বেতিয়ারকান্দি মহল্লায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। উক্ত দোয়া মাহফিলে দেশে ও জাতির অগ্রগতি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এবং গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে তিনি তার পিতা আলম গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়ার কবর জিয়াত করেন।

মনোনয়ন দাখিল উপলক্ষে কুলিয়ারচর ও ভৈরব অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরও প্রস্তুতি ও জনসংযোগ কর্মসূচি জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানান। নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং ভোটাররা আগামী নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে আগ্রহ প্রকাশ করছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST