1. admin@haortimes24.com : admin :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন - হাওর টাইমস ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান মিটামইনে মেয়ের প্রেম ঘটিত কারণে বাবাকে পিটিয়ে হত্যা
শিরোনাম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন

  • প্রকাশ কাল শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)”র পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার এক যৌথ অভিনন্দন বার্তায় বিআরজেএ’র চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার সবার আগে বাংলাদেশ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য শুনে সারাদেশের ১৭ হাজার মফস্বল সাংবাদিক মুগ্ধ, অভিভূত এবং অনুপ্রাণিত। তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে এক নতুন মাইলফলক।”

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, সীমাহীন ত্যাগ ও আপসহীন লড়াই অনস্বীকার্য। তাঁর অকুতোভয় নেতৃত্বের পথ ধরেই আজ দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের মাঝে ফিরে এসেছেন। দেশের এই সন্ধিক্ষণে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিআরজেএ নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST