1. admin@haortimes24.com : admin :
নওগাঁর মহাদেবপুরে পূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

নওগাঁর মহাদেবপুরে পূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পঠিত হয়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান সভাপতিত্ব করেন।

উপজেলার ১৫০টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহীম হোসেন, ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আশরাফ আলী, কেন্দ্রীয় জামেহ মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক তপন কুমার মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক সাখোয়াত হোসেন, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র প্রমুখ।

সভায় বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সহকারি কমিশনার (ভূমি) জানান, এবছর উপজেলার ১৫০টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে। গতবছর এই সংখ্যা ছিল ১৫৩। ইউএনও জানান, তাঁর অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এখানে সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে। যেকোন স্থানে যেকোন সমস্যা হলে মোবাইলফোনে জানালে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তিনি প্রতিটি মন্ডপে নিরাপত্তা বজায় রাখা, যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণসহ যাবতীয় সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও রাত ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ারও আহ্বান জানান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, প্রতিটি মন্ডপে নগদ ১০ হাজার করে টাকা ও ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হবে। মহাদেবপুর থানার ওসি জানান, প্রতিটি মন্ডপে একজন করে এএসআইয়ের নেতৃত্বে ছয় জন করে আনসার ও ভিডিপি সদস্য ডিউটিতে থাকবেন। এছাড়া থানা পুলিশের অফিসারদের একাধিক মোবইল টিম টহল থাকবে। প্রতিটি মন্ডপে একজন করে কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে থাকবেন। আনসার ভিডিপি কর্মকর্তা জানান, এবার সাড়ে নয়শ’ আনসার ও ভিডিপি সদস্য পূজা মন্ডপগুলোতে পাহারায় থাকবেন। সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো পূজার শুরুর সময় থেকে উপজেলা সদরের মধ্যবাজার সড়ক, ইউনিয়ন পরিষদ সড়ক ও ইউএনওর বাসভবনের বাইপাশ সড়ক একমুখি রাখার প্রস্তাব দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যেকোন ঘটনার অংশ বিশেষ বিচ্ছিন্নভাবে ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান জানান। চেরাগপুর ইউপি চেয়ারম্যান মদ্যপদের পূজা মন্ডপে স্বেচ্ছাসেবীর দায়িত্ব না দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST