1. admin@haortimes24.com : admin :
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে - হাওর টাইমস ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৫৮ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলায় বইছে নির্বাচনী আগাম নির্বাচনী হাওয়া। উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জ জেলার দুটি হাওর উপজেলায় ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইটনায় প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক তুখোড় ছাত্রনেতা এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট আরিফ খান এবং মিঠামইন উপজেলায় প্রচার প্রচারণা আর শোডাউন করে নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন এডভোকেট রফিকুল ইসলাম মীর।

আধুনিক ও সমৃদ্ধ ইটনা ও মিঠামইন উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে তরুণ দুই আইনজীবী চষে বেড়াচ্ছেন ইটনা ও মিঠামইন উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লা। ইতিমধ্যে ঈদের ছুটিকে কেন্দ্র করে তারা ব্যাপক গনসংযোগে দুই উপজেলায় নজর কেড়েছেন।

তরুণ দুই আইনজীবী হিসেবে দুজনের রয়েছে ছাত্র রাজনীতি থেকে আইন অঙ্গনে পদচারণা। তন্মধ্যে ইটনা উপজেলার এলংজুরীর কৃতিসন্তান হিসেবে ​অ্যাডভোকেট আরিফ খান কেবল একজন সফল আইনজ্ঞই নন, বরং তার রাজনৈতিক ভিত্তি অত্যন্ত মজবুত। সাবেক ছাত্রনেতা হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিচার বিভাগে কাজের দক্ষতা তাকে একজন বিচক্ষণ ও জনবান্ধব নেতা ও আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অপরদিকে মিঠামইন উপজেলার গোপদিঘী খাশাপুর গ্রামের কৃতিসন্তান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনায় সরকারি বাংলা কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইন ছাত্রফোরামের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা জজকোর্টে আইনপেশায় আছেন।

​সরেজমিনে দেখা যায়, অ্যাডভোকেট আরিফ খান ইটনায় এবং এডভোকেট রফিকুল ইসলাম মীর যখনই নিজ নিজ উপজেলা তথা ইটনা ও মিঠামইন উপজেলার কোনো গ্রামে গনসংযোগে যাচ্ছেন, সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে তাদেরকে নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

গণসংযোগকালে তরুণ এই দুই আইনজীবী ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শুনছেন। জনসংযোগে তাঁরা প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে ইটনা ও মিঠামইন উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন এবং জনকল্যানমূলক রাজনীতির প্রতিফলন ঘটাবেন।

এডভোকেট আরিফ খান ​আইন পেশায় জড়িত থাকায় এবং আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্বে (এপিপি) থাকায় তার ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাবোধ প্রশ্নাতীত। সাধারণ মানুষের বিশ্বাস, তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারবেন

একই বিশ্বাস মিঠামইনবাসীরও ছাত্রজীবন থেকেই জনসেবায় নিবেদিত রফিকুল ইসলাম মীর অত্যন্ত পরিশ্রমী। হাওর এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ক্ষমতার বলয়ে থাকলেও তিনি শিকড় ভোলেননি। নিজ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যায়।

​দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন গড়ে তোলা এবং ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। ​এলাকার প্রবীণ ভোটারদের মতে, ইটনার জন্য এখন এমন একজন প্রতিনিধি দরকার যিনি উচ্চশিক্ষিত এবং যার কথার গুরুত্ব প্রশাসনের উচ্চপর্যায়ে রয়েছে। তরুণ ভোটাররা মনে করেন, অ্যাডভোকেট আরিফ খানের মতো একজন মেধাবী নেতৃত্ব উপজেলার বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখতে পারবেন।

অপরদিক মিঠামইনে নির্বাচনী জনসংযোগ আর প্রচারণায় অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর এখন এক আলোচিত নাম। ইতিমধ্যে মোটরসাইকেল শোভাযাত্রায় ব্যাপক দৃষ্টি আকর্ষণ কেড়েছেন। সবমিলিয়ে তার স্বচ্ছ ভাবমূর্তি এবং পূর্বের ছাত্ররাজনীতি ও পেশাগত সাফল্য তাকে অন্যান্য প্রার্থীদের তুলনায় সুবিধাজনক অবস্থানে রেখেছে। মিঠামইন উপজেলার সাধারণ ভোটারদের ভালোবাসা আর সমর্থন শেষ পর্যন্ত তাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন সাধারণ জনগণ।

অপরদিকে ইটনায়ও তরুণ ভোটারদের ভাবনা একজন উদীয়মান তরুণ আইনজীবী ও ছাত্ররাজনীতি থেকে আশা এমন একজন সজ্জন রাজনৈতিক নেতাই তাঁরা বেঁচে নেবেন বলে আসন্ন উপজেলা নির্বাচনে এমনই হাওয়া বইছে।

গনসংযোগ ও প্রচার প্রচারণা বিষয়ে এডভোকেট রফিকুল ইসলাম মীর বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি মিঠামইন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। এজন্যই উপজেলাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করে যাচ্ছি।

উপজেলা নির্বাচন নিয়ে এডভোকেট আরিফ খান বলেন, ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তাই ইটনার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে যাচ্ছি। জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করছি। নির্বাচনে জনগণের ব্যাপক আগ্রহ আর সারা পাচ্ছি।

 

 

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST