1. admin@haortimes24.com : admin :
ভৈরবের ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খান'র বদলিজনিত বিদায়ী সংবর্ধনা - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

ভৈরবের ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খান’র বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পঠিত হয়েছে

মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কারপ্রাপ্ত ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের আয়োজনে কলেজ এডহক কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক মোঃ শহীদুল্লাহ ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ টিপু সুলতান, উচ্চতর গণিত বিভাগের সিনিয়র প্রভাষক এ.কে.এম নূর কুতুব-উল আলম, যুক্তিবিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক মো: এনামুল হকসহ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা কলেজ এডহক কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান এর স্বল্প সময়ের মধ্যে কলেজের বিভিন্ন উন্নয়ন, শিক্ষা, সাহিত্য , সংস্কৃতিমূলক কর্মকান্ড, উল্লেখযোগ্য অবদান ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করে তার পরিবার বর্গের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

বিদায়ী অতিথি তার বক্তব্যে কলেজের ফলাফলসহ-শিক্ষা কার্যক্রমে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন‍্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া এবং বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ জহিরুল হকের লেখা বিদায়ী স্মারক মানপত্র ও উপহার দিয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খানকে সংবর্ধিত করেন।

বর্তমানে তিনি আগামী কদিনের মধ্যেই অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST