1. admin@haortimes24.com : admin :
মিঠামইনে তমিজা খাতুন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

মিঠামইনে তমিজা খাতুন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৮ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ’র মায়ের নামে প্রতিষ্ঠিত”তমিজা খাতুন সরকারি উচ্চ বিদ্যালয়”র ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমান ও দশম শ্রেণির শিক্ষার্থী নিশাত তাসনিমের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক ফারুক আহমদ সিদ্দীকি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল , প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক (অবঃ) মোঃ শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আহসান হাবিব, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগম প্রমূখ।

শুরুতে কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান। প্রধান শিক্ষক এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে।

যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না।

দশম শ্রেণির শিক্ষার্থী কর্তৃক রাখি বন্ধন ও ফুলেল শুভেচ্ছা বিনিময় পরবর্তীতে বিদ্যালয় থেকে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরীক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন আগত অতিথিরা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST