1. admin@haortimes24.com : admin :
সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণঃ আব্দুস সালাম - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণঃ আব্দুস সালাম

  • প্রকাশ কাল শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

সব নাগরিকের মান সম্মান রক্ষা করা সাংবাদিকের দায়িত্ব উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। সাংবাদিকতা করতে গিয়ে যেন কেউ হলুদ সাংবাদিকতায় না জড়ায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা’ আয়োজিত ‘সদ্য প্রয়াত সাংবাদিক এনটিভির বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র যেমন জাতির সামনে ফুটে উঠে, তেমনি তথ্যনির্ভরহীন হলুদ সাংবাদিকতা জাতিকে বিভ্রান্তি করে এবং দেশের সুনাম নষ্ট করে। অপ-সাংবাদিকতাকে রুখে দাঁড়ানো বস্তুনিষ্ঠ গণমাধ্যম কর্মীদের নৈতিক দায়িত্ব।

অপ-সাংবাদিকতা রুখতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম আগামীতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জন্য যখন যা প্রয়োজন করবেন বলেও জানান।

সংগঠনের সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু’র সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন সংগঠনের সাবেক সভাপতি আজীজুল হক এরশাদ, সংগঠনের সাধারণ সম্পাদক এরফানুল হক নাহিদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস পান্না, সিনিয়র সাংবাদিক সফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক এম শাজাহান সাজু, আরেফিন ও ঢাকা রির্পোটার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, শিশু সংগঠক মোস্তাক আহমেদ লিটন প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST