1. admin@haortimes24.com : admin :
সোসাইটি ডেভেলপমেন্ট টিম, কিশোরগঞ্জের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

সোসাইটি ডেভেলপমেন্ট টিম, কিশোরগঞ্জের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশ কাল শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত হয়েছে

রায়হান জামান, কিশোরগঞ্জ থেকেঃ

কিশোরগঞ্জে সোসাইটি ডেভেলপমেন্ট টিমের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এতে সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আ. খালেক, আউলিয়ার পাড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাও. মো. আব্দুল আউয়াল, আরজত আতরজান উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাও. মো. আব্দুর রাজ্জাক গাফুরী, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, আ’লীগ নেতা মো. সিরাজুল ইসলাম ছাড়াও সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় সোসাইটি ডেভেলপমেন্ট টিম, কিশোরগঞ্জের আহ্বায়ক রায়হান জামান বিগত পাঁচ বছরে সংগঠনের কর্মসূচীর বাস্তবায়িত সামাজিক উন্নয়নমূলক কাজের ভিডিও চিত্র প্রদর্শনী দেখিয়ে বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে রক্তদান, রাস্তাঘাট, সাঁকো, কালভার্ট মেরামত, সরকারি বিশেষ স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, দরিদ্রদের চিকিৎসা প্রদান, এতিম শিক্ষার্থীদের বাৎসরিক শিক্ষা সামগ্রী প্রদান, দরিদ্র কৃষকদের কৃষি কাজে সহযোগিতা, দরিদ্রের যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্যতা বিমোচন ও দরিদ্র মেয়েদের বিবাহের ব্যবস্থার মতো মানবিক কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা ও সুপরামর্শ পেলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারব বলে আশা রাখি ইনশাআল্লাহ’।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য ফরহাদ ফারুকী ও উবায়দুল্লাহ সাঈদ। অনুষ্ঠান শেষে রক্তদান ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখা ৫০ জন সদস্য ও অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST