1. admin@haortimes24.com : admin :
১৯৭ তম ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদগাহ মাঠ - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

১৯৭ তম ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদগাহ মাঠ

  • প্রকাশ কাল রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৯২২ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশের সর্ববৃহত পবিত্র ঈদুল ফিতরের ১৯৭ তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদগাহ মাঠ। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল ১০ টায় শুরু হবে।ইতিমধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঈদগাহ পরিচালনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তুতিতে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চার স্তরে রাখা হয়েছে।

ঈদের দিন সকাল ১০টায় শুরু হওয়া ঈদ জামাত পরিচালনা করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

এ মাঠে একসঙ্গে তিন লাখের বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে বন্দুকের গুলির শব্দে নামাজের প্রস্তুতি নেওয়ার সঙ্কেত দেওয়া হবে।

ইতোমধ্যে মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করাসহ শোলাকিয়া ঈদগাহ ময়দানকে জামাতের উপযোগী করার কাজ শেষ হয়েছে। ওজুখানা ও শৌচাগার এবং পুকুরটিও সংস্কার করা হয়েছে। চলছে শোভাবর্ধনের কাজও। তাছাড়া নামাজিদের জন্য সুপেয় পানি, মেডিকেল টিম, দূর-দূরান্তের নামাজিদের থাকা- খাওয়ার ব্যবস্থাসহ নানা আয়োজন সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

আজ রবিবার (৭ এপ্রিল) সকালে র‌্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোলাকিয়া মাঠের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন। পরে সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারো বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ের ১৯৭ তম পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। মোবাইল ফোন ও ছাতা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ঈদ জামাতকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ওয়াচ টাওয়ার ছাড়াও পুলিশের তৎপরতা সাদা পোশাকে অব্যাহত থাকবে। আমরা নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। মেটাল ডিটেক্টর, আর্চটাওয়ারের মাধ্যমে চেকিং হয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করবে। কাউন্টার টেরোরিজমসহ বিভিন্ন সংস্থার সদস্যরা দ্বায়িত্বে নিয়োজিত থাকবেন। আশা করি নিরাপদে নির্বিঘ্নে মুসল্লিরা নামাজ আদায় করে ঘরে ফিরতে পারবেন।

র‌্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। প্রতিবছরের ন্যায় এবারো আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছি। আশা করছি নির্বিঘ্নে নামাজ আদায় করে বাড়িতে ফিরে যেতে পারবেন মুসল্লিরা।

এদিকে শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব- কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ- কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST