মোহাম্মদ রাসেল, ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হওয়া মোহাম্মদ অয়ন (১২) মৃত্যুবরণ করেছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৫ টার সময় ঢাকা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহত মোহাম্মদ অয়ন মিয়া ঐ ইউনিয়ন ডুইয়ারপাড় গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, আগুন লাগার সময় অয়ন দোকানে আটকে পড়ে মারাত্মক দগ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।