1. admin@haortimes24.com : admin :
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যাপক কাজী শরীয়াতুল্লাহ'র বিদায়ী সংবর্ধনা - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যাপক কাজী শরীয়াতুল্লাহ’র বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশ কাল বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২২২ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কারপ্রাপ্ত ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের কর্মচারী পরিষদের আয়োজনে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী শরীয়াতুল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) দুপুর ১২ টায় অনুষ্ঠিত কলেজ কর্মচারী পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক মোঃ শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক জিয়ারত আলী মৃধা, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক জেসমিন আক্তার প্রমুখ।

অবসর জনিত বিদায়ী সংবর্ধনায় বক্তারা অধ্যাপক কাজী শরীয়াতুল্লাহ’র দীর্ঘ ৩২ বছরের কলেজের কর্মজীবনের বিভিন্ন গুণাবলি তুলে ধরে বলেন, কলেজের প্রতিষ্ঠালগ্নের পরপরই উনি যোগদান করে কলেজের ছাত্রী ভর্তি, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, একাডেমিক, সাহিত্য সংস্কৃতিতে তার উল্লেখযোগ্য অবদান ও একনিষ্ঠ দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে তার পরিবার বর্গের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের গ্রন্থাগারিক কাজী উসমান গনি। পরে তাকে কর্মচারী পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিশেষে অধ্যাপক কাজী শরীয়াতুল্লাহ’র সাথে তার দীর্ঘ দিনের সহকর্মীরা ফটোসেশনে মিলিত হন।

উল্লেখ্য যে, অধ্যাপক কাজী শরীয়াতুল্লাহ ১৯৯২ সনের ১১ সেপ্টেম্বর অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করে গত ১৫ জানুয়ারি ২০২৪ সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST