1. admin@haortimes24.com : admin :
কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত - হাওর টাইমস ২৪
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে জেলা সরকারি গণগ্রন্থাগারে এ প্রতিযোগিতা শুরু হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা স্তরের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা “আমার চোখে মুক্তিযুদ্ধ” বিষয়কে কেন্দ্র করে তাদের সৃজনশীলতা তুলে ধরেন। এবং শিশু থেকে দ্বিতীয় শ্রেণী ও বিশেষ-প্রতিবন্ধী বিভাগ উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

রচনা প্রতিযোগিতায় পঞ্চম–অষ্টম শ্রেণিতে “মহান বিজয় দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব”, নবম–দ্বাদশ শ্রেণিতে “স্বাধীনতার স্বপ্ন ও বর্তমান বাস্তবতা” এবং স্নাতক-স্নাতকোত্তর ও সর্বসাধারণ পর্যায়ে “মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি: কারণ ও প্রতিকার” বিষয়ে রচনা লিখেন প্রতিযোগীরা।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন জানান, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে ও বিজয়ীদের অভিভাবকদের ফোন কলে জানানো হবে এবং বিজয়ীদের তালিকা অফিসিয়াল ফেসবুক পেইজ ”জেলা সরকারি গণগ্রন্থাগার কিশোরগঞ্জ” এ আপলোড করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST