1. admin@haortimes24.com : admin :
কুলিয়ারচরে দু' দিনব্যাপী লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

কুলিয়ারচরে দু’ দিনব্যাপী লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩২১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সার্বিক সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিনব্যাপী এ সেমিনার ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।

সেমিনারে সৌর ড্রায়ারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ প্রযুক্তির বিষয়ে বিশেষ আলোচনা করেন, এবিএম শাহজালাল ল্যাব এটেনডেন্ট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার রাজিব বণিক। অপরদিকে বিসিএসআইআর-এর সেবা সংক্রান্ত সকল কার্যক্রম স্থানীয় জনসাধারণকে অবহিত করেন, এডিটর (বাংলা) ইছাহাক মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, ছয়সূতী ইউপি চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক আলি হায়দার শাহিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

দুই দিনব্যাপী উক্ত সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির বিভিন্ন স্টল অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST