1. admin@haortimes24.com : admin :
ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু - হাওর টাইমস ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিছন্নতা ও মশক নিধন অভিযান (অক্টোবর-২০২৪) শুরু হয়েছে।

গত ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে ভৈরব পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি আনুষ্ঠানিক ভাবে এ অভিযান উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. শাহজাহান মিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এবং পৌরসভার বিভিন্ন শাখা প্রধানগণ সহ কর্মচারীবৃন্দ।

পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. বুলবুল আহম্মদ বলেন,

ডেঙ্গু প্রতিরোধে সেপ্টেম্বর মাস থেকেই মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। অক্টোবর মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু হয়েছে। পৌরসভার ৬টি ফগার মেশিন দিয়ে প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মশক নিধন চলবে। এছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত লার্ভাসাইজড ধ্বংস করার জন্য দুটি পাওয়ার স্প্রে মেশিন দিয়ে অভিযান চলবে একই সাথে ডেঙ্গুর বংশ বিস্তার করে এই সকল এলাকা চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ডেঙ্গুতে আতংক হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করা জরুরী। পৌরসভা মশা নিধনে একটি এ্যাকশন প্ল্যান করা হয়েছে। মনে রাখতে হবে ডেঙ্গু মশা স্বচ্ছ পানিতে, বাড়ির বারান্দায় ফুলের টপে জমে থাকা পানিতে, পরিত্যক্ত ট্যাংক, বিভিন্ন কৌটা, মাটির পাত্র, প্লাস্টিকের পাত্র, প্লাস্টিকের ড্রাম বা খেলনা, নারিকেলের খোসা, ভাঙ্গা বোতল, খালি চিপস, বিস্কুটের প্যাকেট, টায়ার ও পলিব্যাগে ডিম পেরে থাকে। এসব জিনিস অপসারণসহ বাড়ি ঘরের আঙ্গিনা ও ছাদ, ডাবের পরিত্যাক্ত খোসা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশপাশি একই সাথে দোকানপাট এবং স্থাপনা নিজ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরও বলেন, সবাই যার যার জায়গা থেকে কাজ করলে আমরা ভৈরবকে ডেঙ্গু মুক্ত করতে পারবো ইনশাল্লাহ।

পরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST