
মঙ্গলবার(৫ জুলাই)দুপুর ১টায় রংপুর নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।রংপুর মেট্রোপলিটন পুলিশের(আরএমপি)মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়,পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল।অন্যদিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল।সরেয়ারতল এলাকায় আসলে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন অটোরিকশার চালক রাজা মিয়া(৪৫)গীতা রানি(৬০)শাহজাহান মিয়া(৫৫)এবং ৪ বছরের এক শিশু।বাকি একজন নিহতের নাম জানা যায়নি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।