1. admin@haortimes24.com : admin :
হাওরে জলবায়ু পরিবর্তন উপযোগী ফসল ব্যবস্থার উন্নয়নে কৃষক প্রশিক্ষণ (হাওর টাইমস) - হাওর টাইমস ২৪
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই তরুন আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীর ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যস্ত গণসংযোগে ২০৫ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটির চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে “বিআরজেএ” ইটনার জয়সিদ্ধি বাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অয়নের মৃত্যু কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন দাখিল “কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)” মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম অষ্টগ্রামে জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ’র প্রাণঢালা অভিনন্দন দেড়যুগ পর বাবার কবর জিয়ারতে তারেক রহমান ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জামায়াত ইসলামিতে যোগদান
শিরোনাম

হাওরে জলবায়ু পরিবর্তন উপযোগী ফসল ব্যবস্থার উন্নয়নে কৃষক প্রশিক্ষণ (হাওর টাইমস)

  • প্রকাশ কাল বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৭ বার পঠিত হয়েছে

মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশের হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তন উপযোগী ফসল ব্যবস্থার নকশা প্রনয়ন ও উন্নয়নে (২য় পর্যায়) কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষিতত্ত্ব বিভাগ উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

সম্প্রতি হাওরে শুরু হওয়া সরিষার উপরে গবেষণা কার্যক্রমের গবেষক কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ও এ গবেষণা কার্যক্রমের তত্ত্বাবধায়ক ড. রমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. উত্তম কুমার সরকার, কৃষি গবেষক সালাহ উদ্দিন কাউসার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সেকান্দর আলী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিফাত আলম জনি। উক্ত প্রশিক্ষণে উপজেলার ষাটজন কৃষক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ড. রমিজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, হাওর এলাকায় এক ফসলী বোরো ধানের জমিকে দুই ফসলের আওতায় আনার জন্য স্বল্প জীবন কালের সরিষা ও স্বল্প জীবন কালের বোরো ধানের কম্বিনেশনের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ জমিতে কিভাবে দুই ফসল করা সম্ভব তার উপর শুরু হয়েছে ব্যাপক গবেষণা। আর এ গবেষণাকে কাজে লাগিয়ে কৃষি নির্ভর এ দেশকে এগিয়ে নিয়ে যেতে কৃষক প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

কৃষি বান্ধব বর্তমান সরকার হাওরের কৃষি উন্নয়নে ইতিমধ্যে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে “হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট” স্থাপনের পরিকল্পনা গ্রহন করেছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে হাওরে কৃষি গবেষণাসহ কৃষি উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে যাবে।

হাওয়ার টাইমস ২৪ ডটকম

শেয়ার করুন

অন্যান্য সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST